


• একসময় রোমান্টিক হিরো হিসেবে বলিউডে জনপ্রিয় হয়েছিলেন ইমরান খান। ‘ব্রেক কে বাদ’, ‘জানে তু ইয়া জানে না’র মতো ছবি দর্শক আজও মনে রেখেছেন। কিন্তু মাঝে বেশ কিছু বছর যেন হারিয়ে গিয়েছিলেন অভিনেতা। কামব্যাকের জন্য একটু অন্যরকমের গল্পের খোঁজে ছিলেন। শোনা যাচ্ছে নেটফ্লিক্সের একটি ছবির জন্য কাজ শুরু করেছেন ইমরান। তাঁর সঙ্গে রয়েছেন ভূমি পেডনেকার। সূত্রের খবর, জোরকদমে ছবির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। একমাসের মধ্যেই শুরু হবে শ্যুটিং। রোমান্টিক কমেডি ঘরানার এই ছবির চিত্রনাট্য লিখেছেন দানিশ আসলাম। ছবির নাম ‘আধুরে হাম আধুরে তুম’। নতুন ধরনের গল্পে নিজের অভিনয় দক্ষতা একাধিকবার প্রমাণ করেছেন ভূমি। তবে এই গল্পে তাঁর জন্য যে চরিত্রটি লিখেছেন নির্মাতারা, তা নাকি নায়িকার কেরিয়ারে প্রথম। একইসঙ্গে এই ছবির মাধ্যমে নতুন জুটিও পাবে ইন্ডাস্ট্রি।