


বাকু: লড়েও হার ভারতের। আজারবাইজানে আয়োজিত অনূর্ধ-১৫ বিশ্বকাপে কাজাখস্থানের কাছে টাই-ব্রেকারে হারল ভারত। নির্ধারিত সময়ে ম্যাচের ফল ছিল ৫-৫। একটা সময় ০-৩ ব্যবধানে পিছিয়ে পড়েছিল ভরত। সেখান থেকে ঘুরে দাঁড়ায় তারা। বিবিয়ানো ব্রিগেডের হয়ে একাই চার গোল লালওয়ামপুইয়ার। এরপর ম্যাচ গড়ায় টাই-ব্রেকারে। সেখানে ৫-৪ ব্যবধানে পরাস্ত হয় ভারত। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধেও ২-১ গোলে হেরে যায় বিবিয়ানোর দল। শুক্রবার ভারতের পরবর্তী প্রতিপক্ষ কিউবা। এই ম্যাচে যে করেই হোক জয় পেতে মরিয়া তারা।