


চণ্ডীগড়: রবিবার বব্বর খালসা জঙ্গি মডিউলের পর্দাফাঁস করল পাঞ্জাব পুলিশ। ইতিমধ্যেই জলন্ধর থেকে মূল চক্রীকে গ্রেপ্তার করা হয়েছে।এখনও তার নাম পরিচয় জানা যায়নি। একটি ডেরা থেকে প্রায় ১ কেজি ৩০০ গ্রাম আইডি উদ্ধার করা হয়েছে। মিলেছে বল বিয়ারিং সহ একাধিক সামগ্রী। তদন্ত সূত্রে জানা গিয়েছে, এই টেরর মডিউলের নেপথ্যে রয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। বিদেশি হ্যান্ডলারদের নির্দেশেই দেশের মাটিতে নাশকতার ছক কষছিল জঙ্গিরা। এনিয়ে পাঞ্জাব পুলিশের ডিজিপি গৌরব যাদব জানান, জনবহুল এলাকাকে টার্গেট করে বিস্ফোরণের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। কিন্তু তা ভেস্তে দিয়েছে পুলিশ-প্রশাসন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। লোকাল সাপোর্ট নেটওয়ার্কের সন্ধানে তল্লাশি চলছে।