


লিসবন: ২০০১ সালে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ জাতীয় দলে হয়ে অভিষেক ঘটেছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। তার দু’বছরের মধ্যেই সিনিয়র দলের জার্সি গায়ে চাপিয়েছিলেন সিআরসেভেন। দীর্ঘ ২৪ বছর পর বাবার দেখানো পথেই পা রাখলেন জুনিয়র রোনাল্ডো। মঙ্গলবার পর্তুগাল অনূর্ধ্ব-১৫ জাতীয় দলের জার্সিতে তার অভিষেক ঘটল। ক্রোয়েশিয়ার আয়োজিত বয়সভিত্তিক টুর্নামেন্টে জাপানের বিরুদ্ধে পরিবর্ত হিসেবে মাঠে নামেন জুনিয়র রোনাল্ডো। তাকে উৎসাহ দিতে গ্যালারিতে হাজির ছিলেন রোনাল্ডোর মা। ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করেন পর্তুগিজ মহাতারকা। তিনি বলেন, ‘পর্তুগালের জার্সিতে অভিষেকের জন্য অভিনন্দন। তোমাকে নিয়ে আমি গর্বিত।’ উল্লেখ্য, জাতীয় দলের আগে রিয়াল মাদ্রিদ, জুভেন্তাস ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে বয়সভিত্তিক টুর্নামেন্টে অংশগ্রহণ করে জুনিয়র রোনাল্ডো। আগামীদিনে বাবার সঙ্গে সিনিয়র দলের জার্সিতে কাঁধে কাঁধ মিলিয়ে খেলাই স্বপ্ন তার।