


ঢাকা: অতি সংকটজনক বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনি ভর্তি রয়েছেন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে। তবুও বিভিন্ন জটিলতায় মাকে দেখতে দেশে ফিরতে পারছেন না পুত্র তারেক রহমান। স্বেচ্ছা নির্বাসনে লন্ডনে রয়েছেন তিনি। মঙ্গলবার খালেদা জিয়ার দল বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন। বাংলাদেশের নতুন পাসপোর্ট ইশ্যুর অপেক্ষায় রয়েছেন তিনি। তবে অন্তর্বর্তীকালীন সরকারের দেওয়া ওয়ান টাইম ট্রাভেল পাস নিতে অস্বীকার করেছেন তারেক।
সোশ্যাল মিডিয়া পোস্টে তারেক লিখেছেন, ‘বিশ্বের নানা প্রান্ত থেকে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছেন। আমরা তাঁদের প্রতি কৃতজ্ঞ। জিয়া পরিবার ও বিএনপির তরফ থেকে তাঁদের আন্তরিক ধন্যবাদ।’এদিকে ব্রিটেন থেকে চিকিৎসকের একটি দল খালেদাকে দেখতে ঢাকায় এসেছেন।