


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের হার কেকেআর এর। নিজেদের ঘরের মাঠেই কলকাতার টিমকে পরাস্ত করল লখনউ। প্রথমে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন লখনউয়ের অধিনায়ক ঋষভ পন্থ। কলকাতার হয়ে পথমে মাঠে নামে দলের অধিনায়ক রাহানে এবং তাঁর সঙ্গে অ্যালেন। প্রথমেই ৯ রান করে প্যাভিলিয়নে ফিরে যান অ্যালেন। তারপর মাঠে রাহানের সঙ্গ দেন রঘুবংশী। দু’জনের মধ্যে চূড়ান্ত অংশীদারিত্ব জমে উঠার আগেই ৪১ রানেই ফিরে যেতে হয় রাহানেকে। তারপরেই ৪৫ রান করেই ফিরে যেতে হয় রঘুবংশীকেও। এরপর গ্রিন এবং পাওয়েলের জুটি কলকাতাকে নিয়ে যায় ১৮১ রানের দোরগোড়ায়।
কলকাতার দেওয়া ১৮২ রানের লক্ষ্যে পৌঁছতে লখনউয়ের হয়ে মাঠে নামেন মার্শ এবং মার্করাম। কিন্তু অল্প রান করেই ফিরে যেতে হল দু’জনকে। এরপর দলের দায়িত্ব নিয়ে মাঠে নামেন অধিনায়ক পন্থ। মাত্র ১০ রান করেই ফিরে যেতে হয় অধিনায়ককে। এরপর বাদোনির অনবদ্য ৫৪ রানের ইনিংস লক্ষ্যের দোরগোড়ায় নিয়ে যায় লখনউকে। বাদোনি আউট হয়ে যাওয়ার পর সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে নিয়ে ব্যাট করতে আসেন মুকুল। ৫৪ রানের দুরন্ত ইনিংস খেলে শেষ পর্যন্ত লখনউয়ের জয় নিশ্চিত করেন তিনি। হাড্ডাহাড্ডি এই লড়ইয়ের শেষে কেকেআরকে ৩ উইকেটে হারায় লখনউ।