


এসজেডিএ-র ২০০ কোটি টাকার কেলেঙ্কারি নিয়ে তদন্ত এবং বিশেষ কোর্ট চালু করে বিচার শুরুর করার আর্জি জানালেন আইনজীবী অখিল বিশ্বাস। আজ, মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি পাঠালেন আইনজীবী অখিল বিশ্বাস। কপি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছেও। উল্লেখ্য, অখিলবাবু বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক কমিটির প্রাক্তন সহ সভাপতি।