


ফ্লোরিডা: গত বৃহস্পতিবার পেশাদার কেরিয়ারে ৯০০ গোলের ক্লাবে পা রেখেছিলেন লায়োনেল মেসি। তিনদিনের মধ্যেই ফের রেকর্ড বুকে নাম তুললেন আর্জেন্তাইন মহাতারকা। এবার ফ্রি-কিকে গোলের নিরিখে ফুটবল সম্রাট পেলেকে পিছনে ফেললেন তিনি। রবিবারের আগে দু’জনের ঝুলিতে ছিল ৭০টি লক্ষ্যভেদ। তবে এদিন মেজর লিগ সকারের ম্যাচে নিউ ইয়র্ক সিটির বিরুদ্ধে ফ্রি-কিক থেকে জাল কাঁপিয়ে ৭১টি লক্ষ্যভেদ সেরে ফেললেন লিও। এই তালিকায় অবশ্য সবার আগে রয়েছেন আর এক ব্রাজিলিয়ান জুনিনহো (৭৭)। মেসির রেকর্ড গড়ার দিনে ৩-২ গোলে জিতল ইন্তার মায়ামি। জয়ী দলের অপর দুই গোলদাতা গনজালো লুজান ও মাইকেল। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এল ইন্তার মায়ামি।