


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের ফিফা নির্বাসনের কবলে মহমেডান স্পোর্টিং। আইএসএলে পা দিয়েই অর্থিক সংকটে জর্জরিত রেড রোডের পাশের ক্লাবটি। আগেই কাসিমভের বকেয়া ৩৫ লক্ষ টাকার জন্য ফিফার কোপের মুখে পড়েছে সাদা-কালো ব্রিগেড। টাকা না মেটানো পর্যন্ত নতুন ফুটবলার সই করানোর উপর রয়েছে নিষেধাজ্ঞা। গোদের উপর বিষফোঁড়া এবার অ্যালেক্সিস। তাঁর টাকা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে নির্বাসন। তারই মধ্যে বুধবার ঘরোয়া লিগের ম্যাচে মহমেডান স্পোর্টিংয়ের প্রতিপক্ষ ইউনাইটেড স্পোর্টস। প্রথম ম্যাচে কলকাতা পুলিসের বিরুদ্ধে ড্র করে তারা। তাই এই ম্যাচ জিততে মরিয়া মহমেডান। এদিকে, হাসপাতাল থেকে ছাড়া পেলেন তারক হেমব্রম। তাঁকে একমাস বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন চিকিৎসক।