


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুকুন্দপুরে আক্রান্ত মমতা তৃণমূল সমর্থকরাই গ্রেপ্তার হলেন পুলিশের হাতে। শাসক দলের করা অভিযোগের ভিত্তিতে পৃথক দুটি মামলা রুজু করে পূর্ব যাদবপুর থানা। তার ভিত্তিতেই শ্রীদীপ দাস ও বিক্রম পাণ্ডে নামে দুই তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছে থানা। যদিও পুলিশের দাবি, তৃণমূলের তরফে কোনো অভিযোগ তারা বুধবার পর্যন্ত পায়নি। অভিযোগ এলেই ব্যবস্থা নেওয়া হবে।
মমতা তৃণমূলের প্রতিবাদ মিছিল ঘিরে মঙ্গলবার সন্ধ্যায় ত্তপ্ত হয় মুকুন্দপুর এলাকা। অভিযোগ ওঠে তৃণমূল কর্মী-সমর্থকদের মারধর করেছে বিজেপি সমর্থকরা। প্রাক্তন বিধায়ক হুমায়ুন কবীরের মুখ ফাটিয়ে দেওয়া হয় মেরে।
বিজেপির তরফে দাবি করা হয়, অশান্তির সূত্রপাত করেছে তৃণমূলই। তারা মারধর করেছে শাসক দলের কর্মী সমর্থকদের। শাসক দলের কর্মীরা আক্রান্ত হয়েছেন এই অভিযোগ করা হয় বিজেপির তরফে পূর্ব যাদবপুর থানায়। এরপর রাতেই পুলিশ দুই তৃণমূল সমর্থককে গ্রেপ্তার করে। কিন্তু তৃণমূল সমর্থকদের যারা মারধর করল, তারা কেন গ্রেপ্তার নয়, এই নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।