দক্ষিণবঙ্গের এই জেলাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, জারি হলুদ সতর্কতা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ২০:১৮
আগামী কয়েক ঘণ্টার মধ্যে মুর্শিদাবাদ জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। সেইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়া হাওয়া। জারি করা হয়েছে হলুদ সতর্কতাও।