


নিজস্ব প্পকিনিধি, কলকাতা: নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বারবার কুরুচিকর মন্তব্য, কুৎসিত আক্রমণ, অপমান ও অবমাননার পরও নগেন রায় ওরফে অনন্ত মহারাজের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চাওয়ার পর বিষয়টি কার্য ‘মিটমাট’ করে নিয়েছে রাজ্য। কিন্তু তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের-সহ একাধিক দাবি নিয়ে এবার হাইকোর্টের দায়ের হল মামলা বিজেপির রাজ্যসভার এই সদস্য তথা রাজবংশি সম্প্রদায়ের প্রতিনিধি অনন্ত মহারাজের বিরুদ্ধে তদন্তের আবেদনও জানানো হয়েছে।
মামলাকারীর আইনজীবী সায়ন দত্ত বলেন, ‘অনন্ত মহারাজ নেতাজিকে নিয়ে একাধিক বার কুরুচিকর মন্তব্য করেছেন। গত ২৯ জুলাই মামলাকারী অর্ণব পালচৌধুরী তাঁর বিরুদ্ধে পার্লামেন্ট স্ট্রিট সংসদ মার্গ পুলিশ স্টেশনে, এসপি কোচবিহার ও উত্তর ২৪ পরগনা জেলার সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেছিলেন। কিন্তু এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ করা হয়নি। কোনো তদন্তও হয়নি। যে কারণে বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে অবিলম্বে এফআইআর দায়ের-সহ অন্যান্য আরজি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।’