আগামী কয়েক ঘণ্টায় দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা
আগামী কয়েক ঘণ্টায় ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে বজ্র-বৃষ্টির পূর্বাভাস। ৩০-৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। বিস্তারিত পড়ুন।
১ নভেম্বর, ২০২৬ ২০:৪৬
আগামী কয়েক ঘণ্টায় ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলার কিছু অংশে বজ্র-বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। তার সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এর পাশাপাশি হলুদ সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর।