


লিওনেল মেসির সঙ্গে ছবি তোলার পর থেকেই ক্রমাগত অশালীন কটূক্তির মুখে পড়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় তাঁকে ব্যক্তিগত আক্রমণও করা হয়েছে বলে দাবি করেন শুভশ্রীর স্বামী তথা বারাকপুরের তৃণমূল বিধায়ক, চলচ্চিত্র পরিচালক রাজ চক্রবর্তী। সে কারণেই এবার পুলিশের দ্বারস্থ রাজ। সূত্রের খবর, তিনি টিটাগড় থানায় এবিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ট্রোলারদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি করেছেন রাজ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুভশ্রীর বিরুদ্ধে কোনও কোনও মহল ইচ্ছাকৃত ভাবে কুৎসা করছে। তার মধ্যে কেউ কেউ বিহারের বাসিন্দাও হতে পারে। কারা এর পিছনে রয়েছে, পুলিশ তার সবটা খতিয়ে দেখছে।