


রাজস্থানে পুরসভা ভোটে প্রত্যাশা ছাপিয়ে ভালো ফল করল কংগ্রেস। নগর নিগম, নগর পরিষদ ও পুরসভা বিজেপি তুলনামূলক বেশি আসন পেলেও ঘাড়ের কাছে নিঃশ্বাস নিচ্ছে রাহুল গান্ধীর দল। বহু ক্ষেত্রে বোর্ড গঠনে ‘অন্যান্যরা’ নির্ণয়ক ভূমিকা নিতে চলেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, নগর নিগমে পদ্মপার্টি যেখানে ৪০৩টি আসন পয়েছে, সেখানে কংগ্রেসের ঝুলিতে গিয়েছে ৩০০টি। আর ১৩৮টি আসন গিয়েছে ‘অন্যদের’ পকেটে।