চোটের কারণে আফগানিস্তানের বিরুদ্ধে টি২০ সিরিজে খেলতে পারবেন না বরুণ চক্রবর্তী। এশিয়ান গেমসে অংশগ্রহণ নিয়ে সংশয়। বিস্তারিত পড়ুন।
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:৩৭
চোট-আঘাতে জর্জরিত টিম ইন্ডিয়া। সমস্যা যেন কিছুতেই পিছু ছাড়ছে না। এবার চোটের কারণে আফগানিস্তানের বিরুদ্ধে চলতি টি২০ সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী। এমনকী তিনি এশিয়ান গেমসে খেলতে পারবেন কি না, তা নিয়েও সংশয় দেখা দিয়েছে।