


• অভিনেত্রী রবিনা ট্যান্ডনের কন্যা রাশা থাদানির সঙ্গে জুটি বাঁধছেন কার্তিক আরিয়ান। ‘পতি পত্নী অউর উও’ ছবির সিক্যুয়েলের কথা দীর্ঘদিন ধরেই চলছিল। আগের ছবির মতোই এবারও অভিনেত্রী ভূমি পেডনেকরের স্বামীর ভূমিকায় দেখা যাবে কার্তিককে। তৃতীয় ব্যক্তি হিসেবে অভিনেত্রী শ্রীলীলার নাম শোনা যাচ্ছিল। তবে কার্তিকের সঙ্গে ‘আশিকি ৩’ ছবিতে দেখা যাবে দক্ষিণী নায়িকা শ্রীলীলাকে। সদ্য অনুরাগ বসু পরিচালিত এই ছবির শ্যুটিং হয়েছে উত্তরবঙ্গে। আবার বাস্তবেও তাঁরা প্রেম করছেন বলে জল্পনা ইন্ডাস্ট্রিতে। তাই ‘পতি পত্নী অউর উও ২’ ছবির নির্মাতারা চাইছেন পর্দায় নতুন রসায়ন তুলে ধরতে। সে কারণেই শ্রীলীলার পরিবর্তে রবিনা কন্যাকে চূড়ান্ত করা হয়েছে বলে খবর। শীঘ্রই ছবির শ্যুটিং শুরু হতে পারে।