


পশ্চিমবঙ্গকে নতুন করে তৈরি আমাদের লক্ষ্য। চাকরি না পেয়ে রাজ্যের যুবসমাজকে আর বাইরে যেতে হবে না। কলকাতার নিউ টাউনে একটি তথ্যপ্রযুক্তি সংস্থার নতুন অফিসের উদ্বোধন করে এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই অফিসে ৫ হাজার ৮০০ মানুষের কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন তিনি। বাংলার বাইরে কর্মরত তথ্যপ্রযুক্তি কর্মীদের ফিরে আসার আহ্বানও জানিয়েছেন তিনি।