


লখনউ: উত্তরপ্রদেশের ‘বেসিক এডুকেশন অফিসার’ (বিএসএ) হলেন রিঙ্কু সিং। তাৎপর্যের হল, নবম শ্রেণিতেই পড়াশোনায় দাঁড়ি পড়েছিল তাঁর। অথচ, এই পদে ন্যূনতম যোগ্যতা হল স্নাতক। সেখানে রিঙ্কুর নিয়োগ নিয়ে স্বাভাবিকভাবেই জল্পনা চরমে। কিছুদিন আগেই সমাজবাদী দলের সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে এনগেজমেন্ট হয়েছে তাঁর। এই নিয়োগের নেপথ্যে সেই এনগেজমেন্টের বড় ভূমিকা রয়েছে বলে ধারণা অনেকের। কারণ, নিজের জেলায় সরকারী প্রাইমারি স্কুলের পঞ্চম শ্রেণি পর্যন্ত দেখাশোনা করবেন রিঙ্কু। তিনি রিপোর্ট করবেন অ্যাসিস্টেন্ট ডিরেক্টর অব এডুকেশন’কে (বেসিক)। মাসিক ৭০-৯০ হাজার টাকা বেতন পাবেন রিঙ্কু।