


‘ব্যাটল অব গলওয়ান’ ছবির শ্যুট শেষ করলেন সলমন খান। এর মধ্যেই পরের ছবির চিন্তাভাবনা শুরু করেছেন ভাইজান। শোনা যাচ্ছে, এবার তিনি ‘কিক’ ছবির সিক্যুয়েল নিয়ে আসতে চলেছেন। সে খবরে অবশ্য সিলমোহর দিয়েছেন নায়ক নিজেই। সদ্য শেষ হল ‘বিগবস সিজন ১৯’। সেই অনুষ্ঠানেই ‘কিক’ ছবির সিক্যুয়েলের কথা ঘোষণা করলেন তিনি।
সলমন বলেছেন, ‘আমি কিক ২-এর প্রস্তুতি নিচ্ছি।’ ছবিটি পরিচালনা ও প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। ‘কিক’ সিনেমায় সলমনের সঙ্গে দেখা গিয়েছিল রণদীপ হুডা, নওয়াজউদ্দিন সিদ্দিকি, জ্যাকলিন ফার্নান্ডেজকে। নতুন ছবিতে কারা অভিনয় করবেন, তা অবশ্য স্পষ্ট নয়। উল্লেখ্য, আগামী ২৭ ডিসেম্বর সলমনের জন্মদিন। সেদিনই তাঁর ‘ব্যাটল অব গলওয়ান’ ছবির লুক প্রকাশ্যে আসবে বলে খবর।