


সংবাদদাতা, বোলপুর: একই দিনে দুই ঘটনা। সকালে তৃণমূলের হাসনের বিধায়ক কাজল শেখের নিরাপত্তা প্রত্যাহার, সন্ধ্যায় তাঁর দুই ভাইপোর বাড়িতে পুলিশি তল্লাশি। বৃহস্পতিবার নানুরের পাপুড়ি গ্রামে ভোট পরবর্তী হিংসার মামলায় তল্লাশি চালিয়ে একটি সেভেন এমএম পিস্তল, ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। অভিযুক্ত শেখ হুমায়ুন ওরফে ফিলিপ এবং শেখ জাহাঙ্গির ওরফে লয়েড পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চলছে। নানুরের তৃণমূল যুবনেতা ফিলিপ বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী বিধান মাঝির প্রচারে সক্রিয় ছিলেন। বালি কারবার-সহ বিভিন্ন বিষয়ে তাঁদের বিরুদ্ধে আগেও অভিযোগ তুলেছিল বিজেপি।