


দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষ্যে আজ, বৃহস্পতিবার দক্ষিণেশ্বর মন্দিরে গেলেন দলীয় রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সেখানে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশসেবায় সাফল্যের কামনায় প্রার্থনা ও পূজা নিবেদন করলেন তিনি। পাশাপাশি সল্টলেকে বিজেপির রাজ্য অফিসে প্রধানমন্ত্রীর মোমের মূর্তিরও উদ্বোধন করেন শমীকবাবু।