


ময়নাগুড়ি শহরের ৩১ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন জর্দা নদীর উপরে থাকা ব্রিজে আচমকাই ধস। আতঙ্কিত এলাকাবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ময়নাগুড়ি থানার পুলিশ। মূলত এই রাস্তা দিয়েই জলপাইগুড়ি, ধূপগুড়ি এবং শিলিগুড়ির গাড়িগুলি যাতায়াত করে থাকে। প্রধানত এটিই ময়নাগুড়ি শহরের মূল সংযোগকারী সেতু।