


বাসেল: পিভি সিন্ধুর সময়টা সত্যিই ভালো যাচ্ছে না। দুবাইতে আটকে থাকার কারণে অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে নামা হয়নি ভারতীয় তরুণীর। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে দুবাইয়ের হোটেলে আটকে থাকতে হয় সিন্ধুকে। জানা যাচ্ছে, ভয়াবহ পরিস্থিতিতে মানসিকভাবে বিপর্যস্ত তিনি। এমন অবস্থায় কোর্টে নামা মুশকিল। বিশ্রাম প্রয়োজন। তাই সুইস ওপেন থেকেও নাম প্রত্যাহার করে নিলেন তিনি। সিন্ধুর মন্তব্য, ‘মানসিক উত্তেজনা কমাতে শান্ত থাকা জরুরি। এই মুহূর্তে সেই পন্থাই অবলম্বন করছি।’ উল্লেখ্য, ২০২২ সালে সুইস ওপেন ব্যাডমিন্টন ওপেনের খেতাব জিতেছিলেন সিন্ধু।
মঙ্গলবার বাসেলে শুরু হচ্ছে সুইস ওপেন। সিন্ধুর অনুপস্থিতিতে পুরুষদের সিঙ্গলসে কিদাম্বি শ্রীকান্ত ও এইচ এস প্রণয়ের দিকে নজর থাকবে ভারতীয় ক্রীড়াপ্রেমীদের।