


উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের সদর দপ্তরে এসে পৌঁছলেন রাজ্যের অর্থ ও পরিবহন প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন। সঙ্গে রয়েছেন কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক সুকুমার রায়। রয়েছেন এনবিএসটিসি'র নতুন ম্যানেজিং ডিরেক্টর অশ্বিনী রায়। এদিন এনবিএসটিসির দপ্তরে এসে চেয়ারম্যানের ঘরে বসেন মন্ত্রী। সেখানেই বিধায়ক, এমডি সহ এনবিএসটিসির আধিকারিকদের বৈঠক শুরু করেছেন তিনি।