


উত্তর ২৪ পরগনা জেলা পরিষদে আচমকা জমায়েত। মূলত, বিজেপির দুই গোষ্ঠী জেলা পরিষদের দুটি গেট দখল করে নিয়েছে বলে অভিযোগ। সভাধিপতি নারায়ণ গোস্বামী কোনোরকমে অফিস ছাড়লেন। বিজেপি নেতা রাজা সাহানি বলেন, বাইরের লোকজন জেলা পরিষদে এসে জমায়েত করেছে। এলাকায় অশান্তি করতে দেওয়া যাবে না। অন্যগোষ্ঠীর দাবি, জেলা পরিষদে উন্নয়ন হচ্ছে না। তাই কাজের জন্য আমরা সভাধিপতির সঙ্গে দেখা করতে এসেছি। এলাকায় মোতায়েন বিশাল পুলিশ। দু'পক্ষকে এলাকা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ।