


ওয়াশিংটন: এবার লক্ষ্য গ্রিনল্যান্ড। ভেনেজুয়েলার পর এবার এই দেশের উপর কর্তৃত্ব কায়েম করতে চান ট্রাম্প। প্রয়োজনে সেনাকেও কাজে লাগানোর ইঙ্গিতও দিয়েছেন তিনি। এবার আরও সুর চড়িয়ে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও জানিয়ে দিলেন, আগামী সপ্তাহেই গ্রিনল্যান্ড নিয়ে বৈঠকে বসতে চলেছে আমেরিকা ও ডেনমার্ক।