


মুম্বই: আইপিএলের পর সাদা বলের সিরিজ খেলতে আয়ারল্যান্ড সফরে যাবে ভারত। জুনের শেষের দিকে আইরিশদের বিরুদ্ধে ২টি ম্যাচ খেলবে ‘মেন ইন ব্লু’। তবে তা টি-২০ নাকি ওডিআই, তা এখনও ঠিক হয়নি।
অতীতে আয়ারল্যান্ড সফরে গিয়ে অন্তত তিনটি ম্যাচ খেলেছে টিম ইন্ডিয়া। কিন্তু ঠাসা সূচির কারণে এবার দু’টির বেশি ম্যাচ আয়োজন সম্ভব হচ্ছে না। কারণ, ২০ জুন থেকে দেশের মাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ রয়েছে। সেখানে একটি টেস্ট ও তিনটি ওডিআই খেলবেন শুভমান গিলরা। জুলাইয়ে আবার ইংল্যান্ড সফরে যাচ্ছে গৌতম গম্ভীর-ব্রিগেড। সেখানে পাঁচটি টি-২০ ও তিনটি ওডিআই ম্যাচ খেলবে ভারত। উল্লেখ্য, শেষবার ২০২৩ সালে আয়ারল্যান্ড সফরে গিয়েছিল টিম ইন্ডিয়া। তিন ম্যাচের টি-২০ সিরিজে দলকে নেতৃত্ব দেন যশপ্রীত বুমরাহ। এবং ২-০ ব্যবধানে সিরিজ জেতে ভারত। শেষ ম্যাচ ভেস্তে যায় বৃষ্টিতে।