


অস্কারজয়ী অভিনেতা তথা পরিচালক রবার্ট রেডফোর্ড প্রয়াত। বয়স হয়েছিল ৮৯ বছর। ‘বুচ ক্যাসিডি অ্যান্ড দ্য সানডান্স কিড’, ‘অল দ্য প্রেসিডেন্টস মেন’-এর মতো একাধিক ক্লাসিক ছবিতে অভিনয় করেন তিনি। ১৯৭৪ সালে ‘দ্য স্টিং’ ছবির জন্য সেরা অভিনেতার অস্কার মনোনয়ন পান। যদিও সেবার অস্কার হাতছাড়া হয়। পরবর্তীতে ‘অর্ডিনারি পিপল’র জন্য অস্কার জেতেন সেরা পরিচালক হিসেবে। ১৯৭৮ সালে শুরু হওয়া ‘সানডান্স ফিল্ম ফেস্টিভ্যাল’-এর নেপথ্যেও ছিলেন তিনি। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্তের স্বাধীন ছবি দেখানো হয় এখানে। কাজ করেছিলেন ‘ক্যাপ্টেন আমেরিকা: দ্য উইন্টার সোলজার’ ছবিতেও। ভিলেন আলেকজান্ডার পিয়ার্সের চরিত্রে প্রশংসা পান।