


রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালের পর এবার ধূপগুড়ি মহকুমা হাসপাতাল। রাজগঞ্জে হাসপাতালের বেডে আরাম করে কুকুর শুয়ে থাকতে দেখা যায় কয়েকদিন আগে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই ছবি। এবার ধূপগুড়ি মহকুমা হাসপাতালের আউটডোরে টেবিলের নীচে কুকুর শুয়ে থাকার দৃশ্য সামনে এল। এক ব্যক্তি মোবাইলে রেকর্ড করেছেন সেই ভিডিও। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি 'বর্তমান'। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে চায়নি।