


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্কুল-ক্যাম্পাস বাঁচানোর দাবিতে, ই-২০ পেট্রল চালুর বিরুদ্ধে কলকাতা শহরে একদিনে তিনটি মিছিল করল সিপিএমের ছাত্র-যুবরা। মঙ্গলবার বিকালে প্রথম মিছিল হয় কলেজ স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত। সন্ধ্যায় বেহালা সখের বাজার ও বটতলা রেল লাইন মোড় থেকে মিছিল হয়। মিছিলে উপস্থিত ছিলেন এসএফআই-ডিওয়াইএফআই নেতৃত্বরা। ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা বলেন, ‘স্থায়ী
চাকরি, কাজ, স্কুল বাঁচানোর
দাবিতে প্রতিদিন ছাত্র-যুবরা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। আগামী ২০ তারিখ আমাদের কর্মসূচির জন্য সরকারের কাছে অনুমতি চেয়েছি। কিন্তু উত্তর আসেনি। তাই রাস্তায় আমাদের সভা হবে।’ অন্যদিকে, আজ, বুধবার ফের যাদবপুরের রাস্তায় নামছে বামপন্থী দলগুলি। বিকালে ঢাকুরিয়া থেকে যাদবপুর পর্যন্ত তারা মিছিলের ডাক দিয়েছে। মিছিলের পর সমাবেশও হবে।-নিজস্ব চিত্র