


নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: সাতসকালেই ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। কাজে যাওয়ার পথে এক লরি ধাক্কায় আহত হয় ১১ জন শ্রমিক। যার মধ্যে মৃত্যু হয় তিন শ্রমিকের। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইটাহার বালিয়াপাড়া সংলগ্ন জাতীয় সড়কে। মৃতদের নাম, তপো মার্ডি(৩৭), অলোকা বর্মণ(৪৬), ছেপো বর্মণ(৪৫)। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জের দুর্গাপুর কমলাই এলাকা থেকে এদিন সকালে একটি লরিতে কয়েকজন দিনমজুর হিসেবে কাজ করতে যাচ্ছিল। তারপর বালিয়াপাড়া জাতীয় সড়কে সেই লরি থেকে শ্রমিকরা নামার সময় পেছন থেকে আসা মালদামুখী আর একটি লরি এসে সজোরে ধাক্কা মারে। সেই জেরে ছিটকে গিয়ে পড়ে শ্রমিকরা। গুরুতর আহত হওয়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। পাশাপাশি বাকি আহতদের তড়িঘরি করে হাসাপাতলে নিয়ে যায় স্থানীয়রা। যার মধ্যে কয়েকজনকে ইটাহার হাসপাতালে এবং বাকিদের রায়গঞ্জ মেডিক্যালে স্থানান্তর করা হয়। এরপর আহতদের হাসাপাতালে নিয়ে যাওয়ার পর কর্মরত চিকিৎসক দুইজনকে মৃত বলে ঘোষনা করেন। পুলিশ আরও জানায়, ঘাতক লরিকে আটক করেছেন তাঁরা। পাশাপাশি চালকের তল্লাশি শুরু হয়েছে ইতিমধ্যেই।