


নিজস্ব প্রতিনিধি, তমলুক: ভূপতিনগর থানার উদবাদালে তৃণমূল নেতার উপরে ভয়াবহ হামলা। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি। অভিযোগের আঙুল উঠেছে বিজেপির দিকে। এলাকায় উত্তেজনা আছে।
আক্রান্ত তৃণমূল নেতার নাম দীপঙ্কর খাটুয়া। একসময় ভগবানপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত বাসুদেববেড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন। সর্বশেষ বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী মানব পড়ুয়ার এজেন্টও ছিলেন দীপঙ্করবাবু। উদবাদাল বাজারে তাঁর একটি হার্ডওয়ার দোকান আছে। এদিন দুপুরে নিজের দোকানে বসেছিলেন ওই তৃণমূল নেতা। অভিযোগ, তখনই বিজেপির লোকজন চড়াও হয়। তাঁকে রাস্তায় ফেলে বেদম পেটানো হয়। রক্তাক্ত অবস্থায় ওই তৃণমূল নেতাকে মুগবেড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রেফার করা হয়েছে তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
গত ২০ জুলাই ভগবানপুর-২ নম্বর ব্লকের বাসুদেববেড়িয়া ও লাগোয়া রাধাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান ইস্তফা দিয়েছেন। যা গৃহীত হয়েছে ২৮ জুলাই।