


নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: রাজ্যে সরকার বদলের পরে একের পর এক পুরসভা হাতছাড়া হচ্ছে তৃণমূল। এবার সেই তালিকায় মুর্শিদাবাদের জঙ্গিপুর। পুরসভার চেয়ারম্যান মফিজুল ইসলামের বিরুদ্ধে ফের অনাস্থা প্রস্তাব আনল বিরোধী পক্ষ।
মঙ্গলবার দুপুরে পুরসভার ১১ জন কাউন্সিলার এই অনাস্থা প্রস্তাবে সই করেন। তারা সকলেই তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী প্রতিনিধি। যদিও বর্তমানে তাঁরা তৃণমূল করেন না বলে জানিয়েছেন। বর্তমান চেয়ারম্যান নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ বলে অভিযোগ তুলেছেন তৃণমূলের বিদ্রোহী কাউন্সিলাররা।