


রবিবার রাতে কাটোয়ায় গাঁজা সাপ্লাই করতে এসে পুলিশের হাতে ধরা পড়ল দুই যুবতী। তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। ধৃতরা হাওড়া থেকে কাটোয়া লোকাল ট্রেনে যাত্রী সেজে উঠেছিল। তারা দাঁইহাট স্টেশনে নামে। সেখান থেকে একটি টোটো করে রাস্তায় যেতেই পুলিশ তাদের পাকড়াও করে। সোমবার তাদের দু'জনকেইআদালতে তোলা হবে