


এবার খল চরিত্রে অভিনয় করবেন বিবেক ওবেরয়। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘স্পিরিট’ ছবিতে যোগ দিলেন অভিনেতা। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন প্রভাস। পুলিশের চরিত্রে দেখা যাবে তাঁকে। বিপরীতে থাকছেন বিবেক। সম্প্রতি নির্মাতাদের তরফে বিবেকের ছবিতে যোগ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। বিবেক নিজেও এই খবর পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। ঘোষণা হওয়ার পর থেকেই চর্চার কেন্দ্রে রয়েছে সন্দীপের এই ছবি। প্রাথমিকভাবে এই সিনেমায় প্রভাসের বিপরীতে অভিনয় করার কথা ছিল দীপিকা পাড়ুকোনের। যদিও তাঁর আট ঘণ্টা শিফ্ট ও পারিশ্রমিক বৃদ্ধির দাবির ফলে ছবিটি হাতছাড়া হয়। পরে মুখ্য চরিত্রে কাস্ট করা হয়েছে তৃপ্তি দিমরিকে। এই সিনেমার মাধ্যমে নতুন কপ ইউনিভার্স চালু করতে চলেছেন সন্দীপ।