


নয়াদিল্লি: ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় মাঝ আকাশ থেকে ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান। সূত্রের খবর, মঙ্গলবার সকাল ৭টা ৪০ নাগাদ কান্নুর বিমানবন্দর থেকে ১৮০ জন যাত্রী নিয়ে জেড্ডার উদ্দেশে রওনা হয় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান। মাঝ আকাশে পাইলট বিমানের ইঞ্জিনের সমস্যা সূচক লাল আলো জ্বলতে দেখেন। তখনই তিনি বিমানটিকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন। দু’ঘণ্টা পর কান্নুরে ফেরে বিমানটি। এয়ার ইন্ডিয়া সূত্রে জানানো হয়েছে, ‘বিমানটি নিরাপদে কান্নুরে অবতরণ করেছে। সকল যাত্রী নিরাপদে রয়েছেন।’ এরপর বিমানটির নিরাপত্তা পরীক্ষা করতে গিয়ে জ্বালানির ফিল্টারে সমস্যা চোখে পড়ে।