


ওয়াল স্ট্রিট, ১৪ সেপ্টেম্বর: ২০২৩ সালের সাময়িক ব্যতিক্রম বাদ দিলে ২০০৭ সালের পরে এমন দৃশ্য দেখা যায়নি। সোমবার আমেরিকায় ১০ বছরের ট্রেজারি বন্ডে ইল্ড ৫ শতাংশের বেশি বেড়েছে। এর ফলে গাড়ি, বাড়ি বা অন্য যে কোনো ঋণের ক্ষেত্রে আরো বেশি সুদ গুণতে হবে সেদেশের সাধারণ মানুষকে। শুধু তাই নয়, বাজার থেকে অর্থ সংগ্রহ করতে বেশি খরচ পড়বে সরকার ও শিল্প সংস্থাগুলিরও। পাশাপাশি লগ্নিকারীদের মধ্যে সরকারি বন্ডের প্রতি আগ্রহ আরো বেশি বাড়বে। যার প্রভাব পড়বে ওয়াল স্ট্রিটে।
সম্প্রতি ৬ বিলিয়ন ডলার মূল্যের সরকারি বন্ড বাই ব্যাকের সম্ভাবনার কথা জানিয়েছিল মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট। তার পরেও বন্ড ইল্ড বৃদ্ধিতে রাশ টানা সম্ভব হয়নি।