


এবার খলচরিত্রে অক্ষয় কুমার। শোনা যাচ্ছে, ‘গোলমাল ৫’ ছবিতে যোগ দিলেন অভিনেতা। রোহিত শেট্টি পরিচালিত এই ছবির কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। এই ছবির মাধ্যমেই বলিউডের জনপ্রিয় ‘গোলমাল’ ফ্র্যাঞ্চাইজিতে যোগ দেবেন অক্ষয়। রোহিতের পরিচালনায় অজয় দেবগনের সঙ্গে ‘সূর্যবংশী’ ছবিতে কাজ করেছিলেন অক্ষয়। ফের দুই তারকাকে এক ছবিতে দেখবেন দর্শক। সূত্রের খবর, এই ছবির প্রস্তাব গ্রহণ করেছেন ‘খিলাড়ি’। শীঘ্রই ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা। দম ফাটা হাসি ‘গোলমাল’ ফ্র্যাঞ্চাইজির ইউএসপি। এবারও তার অন্যথা হবে না। তবে অক্ষয় যোগ দিলে, তা আরও বাড়তি আকর্ষণ তৈরি করবেন অনুরাগী মহলে। আরশাদ ওয়ারসি, শ্রেয়স তালপড়ের মতো অভিনেতারা থাকছেন এই ছবিতে।