


সেবা সেতু শিবিরে অন্নপূর্ণা যোজনার সুবিধা মিলবে না। ব্যাপক বিক্ষোভ মহিলাদের। এদিন উলুবেড়িয়া রবীন্দ্র ভবনে ভোর থেকেই লাইন দিয়েছিলেন মহিলারা। বেলা গড়াতেই প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা করা হয় এই শিবিরে অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা মিলবে না। আর, এই ঘোষণার পরেই ক্ষোভে ফেটে পড়েন মহিলারা। তাদের অভিযোগ আগে থেকে ঘোষণা করলে এই হয়রানির শিকার হতে হত না।