


সংবাদদাতা, রঘুনাথপুর: রাতের অন্ধকারে মন্দিরের নিরাপত্তা ভেঙে ঢোকে দুষ্কৃতিরা। পুরুলিয়ার রঘুনাথপুর-২ নম্বর ব্লকের বিখ্যাত মৌতড় বড় কালী মন্দিরে চুরির অভিযোগ ওঠে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।
জানা গিয়েছে, আজ শুক্রবার মন্দিরে মাকে স্নান করানোর জন্য মন্দিরে আসেন সেবাইতগণ। এরপর মন্দিরে এসে তাঁরা দেখতে পান গেটের তালা কাটা অবস্থায় রয়েছে। ভিতরে ঢুকে তাঁরা দেখেন মায়ের গায়ে থাকা অলংকারগুলিও নেই। আনুমান প্রয় ২০ থেকে ৩০ লক্ষ টাকার অলংকার নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা। এরপর খবরটি ছড়িয়ে পড়তেই মন্দির চত্বরে ভিড় জমান এলাকার বাসিন্দারা। এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। দেরি না করে পুলিশে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ। প্রাথমিক তদন্তের পর আনুমান করা গিয়েছে, গ্যাস কাটার দিয়ে মন্দিরের গেটের তালা কেটে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। এরপর মায়ের অলংকার চুরি করে চম্পট দেন তারা। কীভাবে এই ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখছে তদন্তাকারী দল। চুরির এই ঘটনায় দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানান স্থানীয়রা।