বারুইপুরে বিজেপির কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার আরো এক
বারুইপুরে বিজেপির কর্মী বাপি প্রামানিকের খুনের ঘটনায় আরও এক অভিযুক্ত অধীর নাইয়াকে গ্রেপ্তার করা হল। মোট ৬ জন গ্রেপ্তার। বিস্তারিত পড়ুন।
৩০ আগস্ট, ২০২৬ ১১:৪৯
বারুইপুরে বিজেপির কর্মী বাপি প্রামানিক খুনের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল বারুইপুর থানার পুলিশ। ধৃতের নাম অধীর নাইয়া। অভিযুক্ত তৃণমূল কর্মী বলে পরিচিত। এই নিয়ে খুনের ঘটনায় মোট ৬ জন গ্রেপ্তার হল।