


আগামীকাল ৩১ আগস্ট ডেরেক ও’ব্রায়েনকে তলব করল শেক্সপিয়র সরণি থানা। আজ সকালেই তাঁর বাড়িতে নোটিস নিয়ে হজির হয় পুলিশ। বাড়িতে ডেরেক না থাকায় তাঁর বাড়ির নিরাপত্তা রক্ষীর হাতে নোটিসটি তুলে দেওয়া হয়। ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তর থেকে বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে তুলকালাম হয় গত ২৭ তারিখ। তার পরেই থানায় ডেরেক, অভিষেক বন্দ্যোপাধ্যায়, বৈশ্বানর চট্টোপাধ্যায় ও হুমায়ুন কবীর সহ আরো কয়েকজন বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব নোটিস পাঠায় শেক্সপিয়র থানার পুলশ। আগামী ১ সেপ্টম্বর হাজিরা দেওয়ার কথা রয়েছে তাঁর।