


সোমবার উত্তপ্ত হয়ে উঠল ভাঙড় কলেজ। পরিচালন সমিতির দায়িত্ব নেওয়ার পরে এদিন প্রথম কলেজে এসেছেন বিজেপি নেতা সায়ন্তন বসু। কলেজের মূল গেট বন্ধ করে তাঁকে বিক্ষোভ দেখাচ্ছেন এসএফআই এবং আইএসএফ কর্মী সমর্থকরা। সায়ন্তনকে ‘গো ব্যাক’ স্লোগানও দেওয়া হচ্ছে। এর পালটা বিক্ষোভ দেখাছেন এবিভিপি কর্মীরাও। উত্তেজনা থাকায় পুলিশ মৃদু লাঠিচার্জ করেছে।