


মুম্বই, ৩১ অক্টোবর: শোকস্তব্ধ বলিউড। প্রয়াত হলেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় গুপ্তা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। ‘কাঁটের’ মতো কাল্ট ক্লাসিক সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি। গতকাল দুপুরে রান্নাঘরে পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পান। এরপর রাতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঠিক কীভাবে ঘটনাটা ঘটল তাঁর কারণ এখনও স্পষ্ট নয়।
সঞ্জয় গুপ্তার মৃত্যুতে কয়েক দশক দীর্ঘ চলচ্চিত্র কেরিয়ারের অবসান ঘটল। ১৯৯৪ সালে ‘আতিশ: ফিল দ্যা ফায়ার’ সিনেমার মাধ্যমে তিনি তাঁর পরিচালনার যাত্রা শুরু করেন। সঞ্জয় দত্তের সঙ্গে কাজ করার জন্য বেশি পরিচিতি পান তিনি। কিন্তু ২০০২ সালে ‘কাঁটে’ রিলিজের পর তাঁর পরিচিতি অন্য মাত্রায় পৌঁছে যায়। এছাড়াও তিনি ‘জিন্দা’, ‘শ্যুটআউট অ্যাট ওয়াডালা’, ‘কাবিলের’ মতো জনপ্রিয় সিনেমা ডিরেক্ট করেন। পাশাপাশি প্রোডিউসার হিসেবে সিনেমা প্রোডিউস করেন ও স্ক্রিন রাইটার হিসেবেও বলিউডেও কাজ করেছেন তিনি। তাঁর এই অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সিনে জগতে।