


ভারতের সবচেয়ে ব্যয়বহুল ছবিটি তৈরি করতে চলেছেন পরিচালক নীতেশ তিওয়ারি। সেই ছবি ‘রামায়ণ’। রণবীর কাপুর অভিনীত এই সিনেমা দু’টি পার্টে মুক্তি পেতে চলেছে। ইতিমধ্যে ছবির প্রথম টিজার মুক্তি পেয়েছে। যা ঘিরে দর্শক মহলে উন্মাদনার পারদ চড়েছে। শোনা যাচ্ছে, ছবির বাজেট নাকি ৪ হাজার কোটি টাকা! দু’টি ভাগে ‘রামায়ণ’ তৈরি করতে এই বিপুল অর্থ খরচ করছেন প্রযোজক নমিত মালহোত্রা। এতদিন শোনা যাচ্ছিল, ছবির বাজেট নাকি ১ হাজার ৬০০ কোটি টাকা। তবে সম্প্রতি জানা গিয়েছে, দু’টি ভাগের হিসেব যোগ করলে বাজেট দাঁড়াবে ৪ হাজার কোটি টাকা। নির্মাতাদের দাবি, ছবির ভিএফএক্স, মিউজিক সবই হবে আন্তর্জাতিক মানের। আগামী বছর মুক্তি পাবে এই সিনেমা।