


নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: মুখ্যমন্ত্রীর কনভয় থামিয়ে এলাকায় মাদকের রমরমা নিয়ে অভিযোগ করেছিলেন জলপাইগুড়ির ইন্দিরা কলোনি এলাকার কিছু যুবক। শুভেন্দু অধিকারীর কাছে কাতর আর্জি রেখেছিলেন, ড্রাগের রমরমা বন্ধ না হলে নষ্ট হয়ে যাবে স্থানীয় যুব সমাজ। জলপাইগুড়ি থেকে জল্পেশে পুজো দিতে যাওয়ার পথে কয়েক মিনিট গাড়ি থামিয়ে ওই যুবকদের কথা মন দিয়ে শোনেন মুখ্যমন্ত্রী।
আর তারপর আজ সন্ধ্যা থেকে ওই এলাকায় সাদা পোশাকে নজরদারি শুরু করল পুলিশের। এ ঘটনায় খুশি স্থানীয় যুবকরা। পুলিশি টহল শুরু হওয়ায় এলাকায় মাদকের বাড়বাড়ন্ত কমবে বলে আশা তাঁদের। এদিনই অভিযান চালিয়ে পুলিশ বেশ কিছু বেআইনি মদ উদ্ধার করেছে।