


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অক্ষয় তৃতীয়াকে সামনে রেখে নতুন কালেকশন ‘চিত্রাঙ্গী’ নিয়ে এল মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। পশ্চিমবঙ্গসহ পূর্ব ভারতের জন্য গয়নার এই বিশেষ সম্ভার এনেছে তারা। বাংলা, ওড়িশা বা ঝাড়খণ্ডের মন্দিরগুলিতে যে খোদাই করা আলপনা বা নকশা রয়েছে, সেগুলির অনুপ্রেরণায় যেমন এই গয়নাগুলি তৈরি হয়েছে, তেমনই এতে শঙ্খের রূপও ধরা হয়েছে। জটিল নকশা, সূক্ষ্ম কারুকাজ ও তাদের সুষম বিন্যাস গয়নাগুলিকে আলাদা সৌন্দর্য এনে দিয়েছে বলে দাবি করেছে মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। অক্ষয় তৃতীয়া উপলক্ষ্যে সোনা, আনকাট ও রত্নের গয়নায় মজুরির উপর ৩০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন ক্রেতা। হিরের দামের উপর মিলবে ৩০ শতাংশ পর্যন্ত ছাড়। ২০ এপ্রিল পর্যন্ত এই সুযোগ পাবেন গ্রাহক।