


২০১৩ সালের ৯ এপ্রিল পার্লামেন্ট স্ট্রিট থানায় দায়ের একটি মামলায় পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিস পাঠাল দিল্লি পুলিশ। অভিযোগকারীর পক্ষে সাক্ষী হিসেবে তাঁকে নোটিসটি পাঠানো হয়েছে। মমতা তাঁর সুবিধামতো তারিখ ও স্থানে তদন্তকারী আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন।