


বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে সোমবার রাতে উত্তেজনা ছড়াল খানাকুলের বালিপুর এলাকায়। হামলায় বেশ কয়েকজন জখম হয়েছেন। দুষ্কৃতীরা মোটরবাইকে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। বিশাল সংখ্যক পুলিশকর্মী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। খানাকুল বালিপুর এলাকাটি পুরশুড়া বিধানসভার অধীন। এই ব্যাপারে স্থানীয় বিধায়ক বিমান ঘোষ বলেন, ‘সিপিএমের কিছু লোক ঢুকে গিয়ে অশান্তি পাকানোর চেষ্টা করছে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’